• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝালকাঠির সেই বিতর্কিত দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরকে হাজীগঞ্জে ঘেরাও, বাথরুমে আশ্রয় নিয়ে রক্ষা

চার্চে উড়ো চিঠি ও হুমকিতে উদ্বেগ বাংলাদেশের খ্রিস্টান ধর্মীয় নেতাদের

ডেস্ক রিপোর্ট / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের নানা আয়োজন চলছে বাংলাদেশেও, তবে এর মধ্যেও সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্রিস্টান ধর্মীয় নেতারা।

বাংলাদেশের বেশ কয়েকটি খ্রিস্টান চার্চ এবং ব্যক্তির কাছে ‘তৌহিদী মুসলিম জনতা’ পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় গত দোসরা ডিসেম্বর।

ঠিক এক মাস আগেই ঢাকার কয়েকটি চার্চ এবং সেন্ট জোসেফ স্কুলসহ দেশের বেশ কয়েকটি চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরইমধ্যে গত ১৮ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনা এবং পূর্ববর্তী ঘটনাপ্রবাহে বিচার বা প্রতিকার না পাওয়ার কারণে সংখ্যালঘু হিসেবে শঙ্কা বোধ করছেন বলে জানিয়েছেন খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিরা।

হুমকি-হামলার ঘটনার একটি তালিকা সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে পাঠিয়ে নিরাপত্তা চাওয়ার তথ্যও জানিয়েছেন তারা।

বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ক্রুজ এর প্রতিনিধি ফাদার আলবার্ট রোজারিও বিবিসি বাংলাকে জানান, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েছেন তারা।

কিন্তু ধারাবাহিক ঘটনাপ্রবাহ এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এক ধরনের শঙ্কা নিয়েই উৎসবের আয়োজন চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/