• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

রাজবাড়ী থেকে নিখোঁজের ১০ দিন পর ফরিদপুরের একটি পুকুড় পাড় থেকে মাটিচাপা অবস্থায় মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত জাহানারা বেগম (৩০) ও মেয়ে সামিয়া আক্তার (৪) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কর্ণসোনা গ্রামের আমজাদ শেখে স্ত্রী ও মেয়ে।
 
জানা যায়, গত ৪ মে আত্মীয়র বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নিতে মেয়ে সামিয়া আক্তারকে নিয়ে বাড়ি থেকে বের হন গৃহবধূ জাহানারা বেগম। এরপর তিনি ও তার সন্তান বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর স্বামী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের কালিতলা যতিনবদ্দি এলাকার একটি পুকুর পাড়ে মাটিচাপা অবস্থায় মরদেহের একটি পা টেনে বের করে কুকুরের দল। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাটি খুঁড়ে প্রথমে নারীর মরদেহ উদ্ধার করে এবং তার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় কোতয়ালি থানা পুলিশ। খবর পেয়ে নিহতের স্বামী এসে মরদেহ শনাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/