• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে।

বাকেরগঞ্জ প্রতিনিধি / ১৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে চাঁদা না পেয়ে হামলায় ব্যবসায়ী দেলোয়ার  হাওলাদার (৬৫) নিহত হয়েছেন।  আরও কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহমুদুনবী সুমন হাওলাদার দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়।

গত ১০ মে ছাত্রদল নেতা মাহামুদুনবী সুমনসহ কতিপয় লোক পুনরায় চাঁদার জন্য গেলে ব্যবসায়ী দেলোয়ারের বড় ভাই হালিম হাওলাদার তার পকেটে থাকা ৩ হাজার টাকা দিয়ে দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে বাকি টাকা দুএক দিনের মধ্যে না দিলে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি ১৪ মে রাতে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপর ৩ টার সময় ছাত্রদল নেতা সুমনের নেতৃত্বে সোহাগ মোল্লা, কালাম হাওলাদার, উজ্জল হাওলাদার, আবুয়াল হোসেন আউয়াল ও ফোরকানুল আলম লিখনসহ প্রায় ১৫-২০ জন লোক দেলোয়ারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার বড় ভাই হালিম হাওলাদারের উপর অতর্কিত হামলা করে। তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা দেলোয়ারকেও পিটিয়ে জখম করে। হামলায় গুরুতর আহত হালিম হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, হামলায় একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কালাম হাওলাদার এবং উজ্জল হাওলাদারকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রত্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/