• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা

প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আপড় কাঠি মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়স্ক এক শিশুকে প্রতারণামূলকভাবে বিয়ে করে যৌন নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলাওয়ারকে (৬৫) আটক করে পুলিশে দিয়েছি স্থানীয়রা ।

অভিযুক্ত ওই এলাকার উম্মুল কুরা সিরাজুল ইসলাম মহিলা মাদ্রাসার শিক্ষক ভুক্তভোগী শিশুটি (১৩) ওই মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

অভিযুক্ত দেলোয়ার এর স্ত্রী এবং বড় বড় একাধিক সন্তান রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) বিকাল চারটার দিকে স্থানীয় জনগণ দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করে।

 

ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর খালু মনির হোসেন খান বলেন, ওই ছাত্রী বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার বিন্না বাইত এলাকায়। সে তার বাড়ির এলাকার ওই আবাসিক মাদ্রাসায় থেকে লেখাপড়া করত। বোর্ডের পরীক্ষা দেওয়ার কথা বলে আরো দুই ছাত্রীসহ মাওলানা দেলোয়ার তার ভাগ্নিকে গত ২৪ শে জানুয়ারি সোনারং মাদ্রাসায় নিয়ে যায়। পরে বাকি দুই ছাত্রীকে টঙ্গীবাড়িতে পুরস্কার দেওয়ার কথা বলে পুরস্কার পছন্দ করতে বলে আমার ভাগ্নিকে বড়লিয়া এলাকায় নিয়ে আরো দুজন মাদ্রাসা শিক্ষকের সহায়তায় সরা- কাবিন করে বিয়ে করে। পরে মাদ্রাসায় রেখে আমার ভাগ্নিকে দিনের পর দিন যৌন নির্যাতন করে। আমার ভাগ্নি অতিষ্ঠ হয়ে বিষয়টি তার খালাকে জানালে আজ আমরা স্থানীয় লোকজন নিয়ে এসে ওই মাদ্রাসা শিক্ষককে পুলিশের হাতে তুলে দিয়েছি।

 

স্থানীয়রা জানান, মাওলানা দেলোয়ার বিবাহিত। তার একাধিক বড় বড় ছেলে মেয়ে রয়েছে। সে তার নাতিনের বয়সের একটি মেয়েকে বিয়ের নামে মাদ্রাসায় রেখে যৌন নির্যাতন করছে। তার বিরুদ্ধে এর আগেও অন্যান্য ছাত্রীদের যৌন নির্যাতন করার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মাওলানা দেলাওয়ার বলেন, আমি ওই ছাত্রীকে বিয়ে করছি তবে প্রমাণ দেখতে চাইলে তিনি বলেন,আমার কাছে কোন প্রমাণ নাই। এমনি স্বাভাবিক সরা করছি। মেয়ের তো বয়স হয় নাই বয়স হলে পরবর্তীতে কাবিন রেজিস্ট্রি করবো। তিনি আরো বলেন, ওই ছাত্রী তার মাদ্রাসায় তিন বছর ধরে লেখাপড়া করে। তিনি ওই ছাত্রীর বয়স ১৪ বছর বলে জানান। ১৪ বছরের মেয়েকে কেন বিয়ে করলেন জানতে চাইলে তার কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

 

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা বলেন স্থানীয় জনগণ এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপাদ্য করেছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। ভিকটিম আসছে ভিকটিমের সাথে কথা বলে এবং তদন্ত করে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/