• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড

বাকেরগঞ্জ প্রতিনিধি / ১৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন টেংরাখালী এলাকার রুস্তম আলী সিকদারের ছেলে নাজমুল, মহেশপুর এলাকার কিবরিয়ার ছেলে আরাফাত (২০), লক্ষীপাশা এলাকার মোকলেছুর রহমানের ছেলে মো. মিজান (২৩), কৃষ্ণকাঠি এলাকার মোকলেছের ছেলে সজীব (২৩) এবং পাদ্রীশিবপুর এলাকার শাহীন খানের ছেলে সাব্বির খান (২১)। তারা সবাই বাকেরগঞ্জ থানার বাসিন্দা।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকের অপরাধে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

£


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/