• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

কাউনিয়ায় ওপেন হাউজ ডে : অপরাধ দমনে জনসচেতনতার আহ্বান!!

প্রতিনিধি / ৫২১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) চরবাড়ীায় ৮ নং ইউনিয়ানের গনিমিয়ার হাট এলাকায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। সাধারণ জনগণের মধ্যে আইনশৃঙ্খলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মূল্যবোধ জাগরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত জনাব কামাল হোসেন, শিক্ষক আনসার আলী ব্যাপারী, অবসরপ্রাপ্ত জুনিয়র সেনা অফিসার আব্দুল গাজী, ওয়ার্ড বিএনপি সভাপতি মোজাম্মেল সিকদার, তালতলা বাজার কমিটির সভাপতি সুরুজ, স্থানীয় সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাকির হোসেন নিরব, মনির হাং, পারভেজ হাং,ও সোহাগসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সময়ে সমাজকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করে তুলছে এমন কিছু সমস্যা বিশেষভাবে উল্লেখ করেন। লামছরি এলাকায় মাদক মুক্ত করার করার ঘোষণা সহ মাদক ব্যাসায়ীদের আটকের জন্য গোপনে পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানান এছাড়াও কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও ইভটিজিংসহ অন্যান্ন বিষয়ে সাধারন জনগনের সাথে আলোচনা করা হয় । বক্তারা বলেন, কেবল পুলিশ প্রশাসন নয়, সাধারণ মানুষকেও এই ব্যাধির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার উপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনারা যে কোনো অন্যায়, অপরাধ বা অপকর্ম দেখলে দেরি না করে তাৎক্ষণিকভাবে থানাকে জানাবেন। আমি নিজে এবং আমার থানার সকল কর্মকর্তা আপনাদের সেবায় দিনরাত নিয়োজিত আছি। আরও বলেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। পুলিশের পক্ষে একা সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের সঙ্গে মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, অপরাধ প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সচেতনতা ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করলে অপরাধ কমবে এবং এলাকার সামগ্রিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/