
‘খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা’ বণিক বার্তার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্পেশাল কেয়ারে’ রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। শারীরিক অবস্থা অনুকূল হলে খালেদা জিয়াকে বিদেশেও নেওয়া হতে পারে।
সাবেক এ প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) দেওয়ার সুযোগ তৈরি হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এর আগে ২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিল তৎকালীন সেনা সর্মথিত তত্ত্বাবধায়ক সরকার।
জানা গেছে, এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার একটি কেবিনে খালেদা জিয়া চিকিৎসাধীন। নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে দেওয়া হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা কয়েক দিন ধরেই হাসপাতালের বাইরে ভিড় করছেন। তবে এসএসএফ দায়িত্ব নিলে সে সুযোগ আর থাকবে না।

যুগান্তরের শিরোনাম ‘ভোট বানচালের চেষ্টায় আ.লীগ’। খবরে বলা হচ্ছে , আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা তৈরিসহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে আওয়ামী লীগ। ৩২টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা।
https://slotbet.online/