• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

আজকের পত্রিকার শিরোনাম

ডেস্ক রিপোর্ট / ১৫১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

পত্রিকা: ‘খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, পাবেন এসএসএফ

সংবাদপত্র

খবরে বলা হচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্পেশাল কেয়ারে’ রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। শারীরিক অবস্থা অনুকূল হলে খালেদা জিয়াকে বিদেশেও নেওয়া হতে পারে।

সাবেক এ প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) দেওয়ার সুযোগ তৈরি হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে ২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিল তৎকালীন সেনা সর্মথিত তত্ত্বাবধায়ক সরকার।

জানা গেছে, এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার একটি কেবিনে খালেদা জিয়া চিকিৎসাধীন। নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে দেওয়া হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা কয়েক দিন ধরেই হাসপাতালের বাইরে ভিড় করছেন। তবে এসএসএফ দায়িত্ব নিলে সে সুযোগ আর থাকবে না।

বণিক বার্তা

যুগান্তরের শিরোনাম ‘ভোট বানচালের চেষ্টায় আ.লীগ’। খবরে বলা হচ্ছে , আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা তৈরিসহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে আওয়ামী লীগ। ৩২টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/