• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝালকাঠির সেই বিতর্কিত দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরকে হাজীগঞ্জে ঘেরাও, বাথরুমে আশ্রয় নিয়ে রক্ষা বাকেরগঞ্জে ঔষধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত

বরিশালে এজলাস ভাঙচুর মামলায় ১২ আসামির ১১ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬

বরিশালে এজলাস ভাঙচুর মামলায় ১২ আসামির ১১ জনের জামিন

বরিশালে বিচারকের সাথে অসৌজন্য মূলক আচরণ ও এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির ১১ জনকে জামিন আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত। বাকি এক আসামির জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার দুপুরে দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।
তিনি জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের কোর্টে জামিন শুনানি হয়। শুনানি শেষে ১২ জন আইনজীবী আসামীর মধ্যে ১১ জনকে ২০০ টাকার বন্ডে জামিন দেওয়া হলেও মামলার ১২ নং আসামী এডভোকেট মিজানুর রহমান সাঈদের জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে।
এই মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী কে এম জুবায়ের জানান, আদালত সবকিছু বিশ্লেষণ করে একজন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন।
এর আগে দেশব্যাপী আলোচিত এই মামলার প্রধান আসামি সাদিকুর রহমান লিংকনকে পুলিশ আগেই গ্রেফতার করে। অন্য আসামিরা হাজিরা দিয়ে জামিন প্রার্থনার সময় আদালতে একজন বাদে আর সবাইকে জামিন দেয়। এদিকে আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে জেলা জজ আদালতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। আদালত প্রাঙ্গনে শত শত পুলিশের সতর্ক অবস্থান দেখতে পাওয়া যায়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বরিশালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তালুকদার মো. ইউনূসকে জামিন দেওয়ার প্রতিবাদে, বিচারকের সাথে অসৌজন্যমূলক আচরণ সহ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভাঙচুর করে বিক্ষুব্ধ বিএনপিপন্থী আইনজীবীরা।
এই ঘটনায়, ওইদিনই, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।
এই ঘটনায় গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণায় কার্যক্রম অচল হয়ে পড়ে। সর্বশেষ রবিবার থেকে আদালতের কার্যক্রম আবারও শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/