• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝালকাঠির সেই বিতর্কিত দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরকে হাজীগঞ্জে ঘেরাও, বাথরুমে আশ্রয় নিয়ে রক্ষা বাকেরগঞ্জে ঔষধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত

মাদকের থাবায় দিশেহারা বাকেরগঞ্জ: নজরদারি দুর্বল, অভিযানে ধীরগতি—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নজরুল ইসলাম আলীম / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মাদকের থাবায় দিশেহারা বাকেরগঞ্জ: নজরদারি দুর্বল, অভিযানে ধীরগতি—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকের বিস্তার। তরুণ-যুবসমাজ থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে মাদকের নেশায়। স্থানীয়দের অভিযোগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও বাংলামদ—ফলে মাদকসেবী ও ব্যবসায়ী উভয়ের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রকাশ্যেই চলছে মাদক ক্রয়-বিক্রয়। মোবাইল ফোন ব্যবহার করে ইয়াবা লেনদেনের প্রবণতা বেড়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। সহজলভ্যতা, তুলনামূলক কম দাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঝুঁকি কম থাকায় অনেকেই মাদক ব্যবসায় যুক্ত হচ্ছে।স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট। রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে এসব চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে উপজেলা জুড়ে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে।অনুসন্ধানে জানা যায়, ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে নৌপথ ও সড়কপথে মাদক বাকেরগঞ্জে আসে। পরে ডিলার ও ডেলিভারি ম্যানের মাধ্যমে উপজেলার ১৪ ইউনিয়নে সরবরাহ করা হয়। প্রতিদিন লাখ টাকার বেশি মাদক বিক্রির তথ্যও জানিয়েছেন স্থানীয় সূত্র।বাকেরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড, বিআইপি কলোনি, মল্লিক মার্কেট, আগাবাকের লেন, পৌর এলাকার একাধিক ওয়ার্ড, রঙ্গশ্রী ও পাদ্রীশিবপুরসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। বিশেষ করে পাদ্রীশিবপুর ইউনিয়নের কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে বাংলামদ উৎপাদন ও বিক্রি চললেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।সূত্র মতে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত উপজেলায় ১৩২টি মাদক মামলা হলেও পরবর্তী সময়ে মামলার সংখ্যা বাড়ে। তবে ২০২৬ সালে মামলার হার তুলনামূলক কমে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।স্থানীয়দের অভিযোগ, অনেক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলেও দ্রুত জামিনে বের হয়ে পুনরায় ব্যবসা শুরু করছে। শীর্ষ মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় মাদক নিয়ন্ত্রণে স্থায়ী অগ্রগতি হচ্ছে না। পুলিশের সোর্স ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা অভিযোগ—কখনো আগাম তথ্য ফাঁস হয়ে অভিযানের আগে সতর্ক হয়ে যায় ব্যবসায়ীরা।এদিকে মাদকের বিস্তার বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সচেতন মহল দ্রুত শীর্ষ কারবারিদের গ্রেপ্তার ও ধারাবাহিক অভিযান জোরদারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জসিম উদ্দিন জানান, চলতি বছরের জানুয়ারিতে উপজেলায় একটি অভিযান চালানো হয়েছে এবং শিগগিরই আরও অভিযান পরিচালনা করা হবে।অন্যদিকে বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।মাদকমুক্ত বাকেরগঞ্জ গড়তে প্রশাসনের সমন্বিত ও কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/