• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোরআন ধরিয়ে শপথ করিয়ে বাকেরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি বরিশালে এজলাসে ভাঙচুর, আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেফতার বরিশাল আবাসিক হোটেল থেকে ‘সম্পাদক পুত্র’ আটক বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন ইস্যুতে আদালত বর্জন ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি: ড. ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: কারান্তরীণ অবস্থাতেই সম্পাদক প্রার্থী ব্যারিস্টার সুমন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার, তথ্যমন্ত্রী গণমাধ্যম কর্মীদের অভিভাবক হতে চাই, – তথ্যমন্ত্রী বরিশাল বিসিসির এনেক্স ভবন টি ধ্বংসের পথে।

কোরআন ধরিয়ে শপথ করিয়ে বাকেরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

কোরআন ধরিয়ে শপথ করিয়ে বাকেরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বরিশালের বাকেরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চলে যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ না করার শর্তে পরিবারের সদস্যদের হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গতসোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও ছোট মেয়ে ছিলেন।
ভুক্তভোগী পরিবার জানায়, দরজায় শব্দ পেয়ে কে জানতে চাইলে ৭ থেকে ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। কথা বলতে গেলে মারধরও করা হয় বলে অভিযোগ করেন তারা।
পরিবারের দাবি- স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। যাওয়ার সময় তারা কোরআন শরীফ ধরিয়ে শপথ করায়, যাতে ঘটনাটি কোথাও প্রকাশ না করা হয়। এমনকি বিষয়টি জানালে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান। এতে পরিবারটি চরম আতঙ্কে রয়েছে এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/