• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

ভোলায় ছেলের গলায় ছুরি ঠেকিয়ে মা কে ধর্ষণ : তিন আসামি গ্রেপ্তার!!

প্রতিনিধি / ৪০১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলার মনপুরা উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই বছরের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে তার মাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো—খোরশেদ আলমের ছেলে রুবেল, জাহাঙ্গীর পাটোয়ারীর ছেলে নাহিদ এবং সালাউদ্দিন সওদাগরের ছেলে সাব্বির হোসেন ওরফে জিহাদ। এ ঘটনার সঙ্গে জড়িত আরেকজন আসামি সজীব এখনো পলাতক রয়েছে। সবাই বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, তার স্বামী ঢাকায় চাকরিরত। সন্তানকে নিয়ে তিনি বাড়িতে ছিলেন। গত সোমবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে কয়েকজন মুখোশধারী তার ঘরের বেড়া কেটে ঢুকে পড়ে। প্রথমে তারা মোবাইল ফোনে বিরক্ত করতে থাকে—“রিচার্জের টাকা ফেরত দিতে হবে” অজুহাতে। পরে ভোররাতে তার দুই বছরের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে তাকে জিম্মি করে। এরপর দুজন তার হাত-পা বেঁধে ফেলে এবং অন্যরা পালাক্রমে রাতভর ধর্ষণ করে।

ঘটনার দুই দিন পর স্বজনদের পরামর্শে তিনি মনপুরা থানায় মামলা করেন।

মনপুরা সদর থানার ওসি আহসান কবির জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে তিনজনকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/