• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক?

প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকা সাভারের আশুলিয়া থেকে দু’টি বোমা উদ্ধার হওয়ার পর নিরাপত্তা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। ঘটনাগুলোর নেপথ্যে কারা, সেটি নিয়ে তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত শনিবার ঢাকার ফার্মগেট ও মিরপুর এলাকায় মেট্রোরেল স্টেশনে মালভর্তি দু’টি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনটির কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধও রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগের মুখ খুলে একটি মধ্যে পান-সুপারি, জর্দার কৌটা এবং আরেকটির মধ্যে ময়লা-আবর্জনা দেখতে পায়।

তবে পরপর দু’টি বোমা পেতে রাখার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে ‘অশনিসংকেতে’র ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/