• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

পথিক / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর পাকিস্তান বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করলেও সর্বস্তরের সাধারণ মানুষ সে খবর জেনেছিল আরো পরে রেডিওর মাধ্যমে। যদিও বেশ কিছু মানুষ রেসকোর্স ময়দানে ওই অনুষ্ঠান দেখারও সুযোগ পেয়েছিল।

ওই দিন বেলা ১২টার দিকেই যারা ভারতীয় বাহিনীকে ঢাকায় প্রবেশ করতে দেখছিল তারা অবশ্য রাস্তায় নেমে এসেছিল। পাশাপাশি ঢাকায় আগে থেকেই আত্মগোপনে থাকা মুক্তিবাহিনীর সদস্যরাও বাইরে বের হয়ে আসে।

গবেষকদের মতে, ‘সারেন্ডার বা আত্মসমর্পণ’ কীভাবে হবে তা নিয়ে উদ্বেগ বা শঙ্কা থাকলেও ঢাকায় ভারতীয় বাহিনী প্রবেশ করার পর বিজয় যে এসে গেছে, তা নিয়ে কার্যত আর কারও মধ্যেই কোনো সংশয় ছিলো না।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান তার ‘বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১’ বইয়ে ১৬ই ডিসেম্বরের তথ্য দিয়ে লিখেছেন যে, ওই দিন সকাল ১০টা ৪০ মিনিটে মিত্রবাহিনী ঢাকায় প্রবেশ করে।

“ওদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে মার্কিন সপ্তম নৌবহরের প্রবেশ। ঢাকায় রেসকোর্স ময়দানে বিকেল ৫টায় ভারত ও বাংলাদেশ যৌথবাহিনীর কাছে পাকিস্তানি সেনাদের শর্তহীন আত্মসমর্পণ। মেজর জেনারেল জ্যাকবের প্রস্তুত করা আত্মসমর্পণ দলিলে লে. জে নিয়াজী ও লে. জে অরোরা স্বাক্ষর করেন,” লিখেছেন তিনি।

বিবিসিতে ১৯৭১ সালের ২২শে ডিসেম্বর অ্যালান হার্টের একটি তথ্যচিত্র প্রচার হয়। এতে দেখা যায়, মুক্তিবাহিনীর সদস্যরা বেরিয়ে আসছে আর লোকজন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবের নামে কিংবা জয় বাংলা স্লোগান দিচ্ছিল।

রিপোর্টের ফুটেজে দেখা যায়, বাংলাদেশের পতাকা উত্তোলন করছে মানুষ। যদিও তখনো কোথাও কোথাও গুলির শব্দ শোনা যাচ্ছিলো এবং এরই এক পর্যায়ে ভারতীয় বাহিনী শহরে প্রবেশ করলে লোকজন তাদের নিয়েও উল্লাস করতে থাকে।

গবেষকরা বলছেন, ক্যান্টনমেন্টে যখন আত্মসমর্পণের খুঁটিনাটি চূড়ান্ত হচ্ছিলো তখনো বাইরে বহু মানুষই উদ্বিগ্ন ছিলেন যে আসলে কী হতে যাচ্ছে। সেদিনই যে আত্মসমর্পণ হয়ে যাচ্ছে ও বাংলাদেশ সম্পূর্ণ মুক্ত হচ্ছে তা সাধারণ মানুষের অনেকের কাছেই পরিষ্কার হয়নি তখনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/