• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরে জামিনের পর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কুষ্টিয়ায় ‘দরবারে’ হামলা চালিয়ে কথিত পীরকে হত্যা। বরিশালে হামের ‘হটস্পট’ বরগুনা, ৩ শিশুর মৃ’ত্যুতে আতঙ্ক বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু। পাওনা টাকা ১৮৫ নাকি ৩০, এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাকেরগঞ্জে ভরপাশা ৮ নং ওয়ার্ড ঈদগাও মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যাকমেইল চক্র,, বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ।

আন্তর্জাতিক ডেস্ক / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

চলমান দুর্নীতির মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করার পর তেল আবিবজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

একজন কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন। ছবি: সংগৃহীত

একজন কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন। ছবি: সংগৃহীত
 প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের বাসভবনের সামনে জড়ো হয়ে হাজারো ইসরাইলি বিক্ষোভ করে।
 

 
এই বিক্ষোভে বিরোধী দলীয় এমপি নাআমা লাজিমিসহ অনেকে অংশ নেন। একজন বিক্ষোভকারী কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে ব্যঙ্গাত্মকভাবে প্রতিবাদ জানান।
 
বিশিষ্ট সরকারাবিরোধী আন্দোলনকর্মী শিকমা ব্রেসলার বলেন, ‘তিনি (নেতানিয়াহু) কোনো দায়ভার না নিয়ে, দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার কোনো মূল্য না দিয়ে, বিচার বাতিল করতে চাইছেন। ইসরাইলের ভবিষ্যৎ এখান ঝুঁকির মুখে।’
 
 
নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। মামলায় ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে এসেছেন।
 
তার আইনজীবীরা প্রেসিডেন্টের দফতরে পাঠানো এক চিঠিতে বলেন, প্রধানমন্ত্রী এখনও বিশ্বাস করেন আইনি প্রক্রিয়ার ফল হবে বেকসুর খালাস।
 
নিজ দল লিকুদ পার্টির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আজ আমার আইনজীবীরা দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমার অনুরোধ পাঠিয়েছেন। আশা করি দেশের মঙ্গল কামনা করেন এমন যে কেউ এ উদ্যোগকে সমর্থন করবেন।’
 
ইসরাইলের প্রেসিডেন্ট  আইজ্যাক হার্জোগের কার্যালায় রোববার নেতানিয়াহুর এই অনুরোধ পাওয়ার কথা জানিয়ে আইনজীবীদের পাঠানো চিঠিটি প্রকাশ করে।
 
এর আগে গত মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করে দেয়ার কথা বিবেচনার জন্য ইসরাইলের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/