• বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজ বাকের গঞ্জে একই স্থানে দুই দলের নির্বাচনি সমাবেশ, জনমনে শঙ্কা

বরিশাল প্রতিনিধি / ১৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আজ বাকের গঞ্জে একই স্থানে দুই দলের নির্বাচনি সমাবেশ, জনমনে শঙ্কা

বরিশাল প্রতিনিধিঃ আজ সোমবার বরিশালের বাকেরগঞ্জে একই দিনে একই স্থানে দুটি রাজনৈতিক দলের নির্বাচনি সমাবেশ ডেকেছে স্ব স্ব দলের নেতাকর্মীরা। এতে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় সাধারণ মানুষ।
ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এর সমন্বয়কারী মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী বলেন, সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের সমর্থনে পূর্বনির্ধারিত নির্বাচনি সমাবেশ করবে।
এ কর্মসূচির জন্য তারা ৪ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন। এমনকি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে এ বিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জকেও দলের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। সে অনুযায়ী তারা প্রচারও চালাচ্ছেন। অথচ একই দিন বিকেল ৩টায় একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান নির্বাচনি সমাবেশ ডেকেছেন। এতে আইনশৃঙ্খলার চরম অবনতির আশঙ্কা করছেন তিনি।
অপরদিকে ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে নির্বাচনি সমাবেশ করবে বিএনপি। এ বিষয় বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের নির্বাচনি সমন্বয় ও পরিচালনা দপ্তরের আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ ও সদস্য সচিব মো. ওমর সানী স্বাক্ষরিত একটি পত্র অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ শনিবার রাত ১২ টার নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।
এনিয়ে উপজেলা জুড়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। একই দিন একই স্থানে একই সময়ে দুই প্রার্থীর নির্বাচনী সমাবেশ ঘিরে আতংক তৈরি হয়েছে। শেষ সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।
ইসলামী আন্দোলন প্রার্থীর সমন্বয়কারী মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরীর বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, ছোট শহরে একই দিনে একই সময়ে একই স্থানে একাধিক দলের জনসভা করা সম্ভব নয়। যে দল আগে অনুমতি নেবে, তাকেই ছাড় দেওয়া হবে। আমাদের আগে অনুমতি নেওয়ার পরও কীভাবে বিএনপি ওই স্থানে সমাবেশের আয়োজন করলো তা আমাদের বোধগম্য নয়।
বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের নির্বাচনী সমন্বয় ও পরিচালনা দপ্তরের আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ সাংবাদিকদের জানান, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি এটি। পরবর্তীতে দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, একই দিনে একই সময় দুই দলের নির্বাচনী সমাবেশের বিষয় তিনি জানেন না। যে দল আগে সমাবেশ করার অনুমতি নিয়েছে তারাই ওই স্থানে সমাবেশ করতে পারবে। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। আশা করছি, কোনো সংঘাত হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/