• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরে জামিনের পর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কুষ্টিয়ায় ‘দরবারে’ হামলা চালিয়ে কথিত পীরকে হত্যা। বরিশালে হামের ‘হটস্পট’ বরগুনা, ৩ শিশুর মৃ’ত্যুতে আতঙ্ক বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু। পাওনা টাকা ১৮৫ নাকি ৩০, এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাকেরগঞ্জে ভরপাশা ৮ নং ওয়ার্ড ঈদগাও মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যাকমেইল চক্র,, বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদী

ডেস্ক রিপোর্ট / ১০৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।“

“সর্বশক্তিমান ঈশ্বর তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্ব এবং তার শাসনকালে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে উল্লেখ করেছেন মি. মোদী।

তিনি লিখেছেন,” বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।”

পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “২০১৫ সালে ঢাকায় তার সাথে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমার স্মরণে রয়েছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/