• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

মানব পাচার মামলার আসামি নরেশ বিশ্বাস নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেফতার

প্রতিনিধি / ২৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  আলোচিত মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি নরেশ বিশ্বাস (৩১)‌কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৪ তারিখ সকাল ৬টা ৩০ মিনিটের দিকে পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকায় সংঘটিত মানব পাচার মামলার অন্যতম আসামি ছিলেন নরেশ বিশ্বাস। দীর্ঘ অনুসন্ধানের পর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সোমবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তদন্ত সূত্রে জানা যায়, আসামি নরেশ বিশ্বাসসহ অন্যান্য সহযোগীরা ভিকটিম সবুজকে মালয়েশিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানে তিন বছরের জন্য ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকায় চুক্তি করে। পরবর্তীতে তিন মাসের একটি ভিসা দিয়ে প্রতারণার মাধ্যমে ভিকটিমকে মালয়েশিয়া পাঠানো হয়। সেখানে যাওয়ার পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা না করে সবুজকে অন্য এক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয় আসামিরা। ওই প্রতিষ্ঠান ভিকটিমের কাছ থেকে বিনা পারিশ্রমিকে শ্রম আদায় করে এবং অল্প পরিমাণ খাবার দিয়ে তাকে অমানবিকভাবে কাজ করায়।

ঘটনার পর ভিকটিমের বোন পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পিরোজপুর সদর থানার মামলা নং-২০, তারিখ ২৪ অক্টোবর ২০২৫, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-এর ৬/৭/৯ ধারায় রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন।

র‌্যাব-১০ এর আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে নরেশ বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নরেশ বিশ্বাস বরিশালের বানারিপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের নরেন বিশ্বাসের ছেলে।

পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-১০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/