• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন ডিবির মেধাবী অফিসার রাকিব।

প্রতিনিধি / ২৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | ২৮ অক্টোবর ২০২৫

অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাব-ইন্সপেক্টর (এসআই) রাকিব। গত ২২ অক্টোবর বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আগস্ট ও সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তাঁর হাতে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার তুলে দেন বিএমপি কমিশনার জনাব শফিকুল ইসলাম। এ সময় কমিশনার রাকিবের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার (পিপিএম), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি/সাপ্লাই এন্ড লজিস্টিকস) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপি’র বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিবি সূত্রে জানা যায়, এসআই রাকিব দীর্ঘদিন ধরে বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং অপরাধ দমনসহ বিভিন্ন মামলার তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সহকর্মীদের মতে, বারবার শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হওয়া রাকিবের কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি—যা ডিবির সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।।বিএমপি কমিশনারের হাতে পুরস্কার গ্রহণের পর এসআই রাকিব বলেন, “এই সম্মান আমার পুরো টিমের। অপরাধমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আগামীতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/