• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এর কাছে চাঁদাদাবি, আটক দুই!

প্রতিনিধি / ২৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক: বরিশালে ভুয়া সাংবাদিক সেজে এক স্কুলশিক্ষককে জিম্মি করে চাঁদা দাবি করার সময় হাতেনাতে আটক হয়েছে দুই যুবক। মঙ্গলবার দুপুরে নগরীর বেলস পার্ক এলাকা থেকে বরিশালের মূলধারার গণমাধ্যমকর্মীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতরা হলো— মারুফ ও রাসেল। তাদের মধ্যে মারুফ নিজেকে ঢাকাভিত্তিক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দেন, আর রাসেল স্থানীয় সাংবাদিক সেজে চাঁদা দাবি করছিলেন।
ভুক্তভোগী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মার্টিন সৌরভ চৌধুরী জানান, অভিযুক্তরা তার বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ তুলে ভয় দেখিয়ে টাকা দাবি করে। সমঝোতার নামে বেলস পার্ক এলাকায় ডাকা হলে মূলধারার সাংবাদিকরা উপস্থিত হয়ে ঘটনাস্থলেই তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন।
অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত অ্যাকশন কমিটির সদস্য খান রুবেল বলেন, “কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি করে পেশাটিকে কলঙ্কিত করছে। তাদের বিরুদ্ধে এখন আমরা ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নিচ্ছি।”
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জানান, “এটা আমাদের প্রথম অ্যাকশন। যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “দুজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ভুক্তভোগীদের দাবি, মারুফ-রাসেল চক্রের আরও ১০-১২ জন সদস্য রয়েছে, যারা ফেসবুক ও ভুয়া পত্রিকার বুম হাতে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/