• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক

প্রতিনিধি / ৩৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল, ৮ সেপ্টেম্বর ২০২৫:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন বিসিসি’র ২৯নং ওয়ার্ডের কাশিপুর বাজারের শহীদ মিনার সংলগ্ন “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মো: ছগির হোসেন। এসময় উপস্থিত ছিলেন এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ কবির হোসেন, কনস্টেবল মোঃ রুহুল আমিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আকিদুর রহমান, মোঃ সোহেল রানা, মোজাম্মেল হক ও নারী কনস্টেবল নাজমীন আক্তার।

অভিযানের সময় শাহ মো: সাইফুল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বরিশাল নগরীর দিঘীরপাড় এলাকার গনপাড়া মহল্লার বাসিন্দা এবং শাহ আবুল কাশেম ও শাহিনুর বেগমের ছেলে।

পুলিশ জানায়, তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তায় ৭ কেজি ধানের ভেতরে বিশেষ কৌশলে খাকি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিএমপি সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্তের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/