• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে আটক ৯১ অপরাধী!!

প্রতিনিধি / ২৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ :

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী গত এক সপ্তাহে সারাদেশে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত চালানো এসব অভিযানে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সাত দিনে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এসব অভিযান চালায়। অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, ডাকাত, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, দালাল, অসাধু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৯১ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে আটককৃতদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১২ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, স্বর্ণালংকার, মোটরসাইকেল, মোবাইলফোনসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে দ্রুত জানানোর জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/