• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

সময় টিভির দুই সাংবাদিকের ওপর হামলা। বিএনপি নেতা কাজী রাসেলসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ!!

প্রতিনিধি / ২৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক:
ভোলার দৌলতখান উপজেলায় সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে একদল লোক এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজীর বাড়িতে যান সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথ। এ সময় কাজী রাসেল, নিজাম কাজী, কাজী রাকিব ও রিয়াজসহ কয়েকজন তাদের বাড়িতে প্রবেশে ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে রাস্তায় নিয়ে আসেন। প্রায় ২০ মিনিট অবরুদ্ধ রেখে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই সাংবাদিকের ওপর এলোপাতাড়ি মারধর চালানো হয়। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। সাংবাদিক উৎপল দেবনাথের হাতে থাকা ক্যানন ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলে দেন হামলাকারীরা। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সাংবাদিক নাসির উদ্দিন লিটন অভিযোগ করেন, কাজী রাসেল তাদের প্রাণনাশের হুমকি দেন এবং ঘটনাটির ভিডিও মোবাইলে ধারণ করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি হুমকি দিয়ে সরে যান। পরে ভুক্তভোগী সাংবাদিকরা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন। দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেব।” উপজেলা বিএনপির সভাপতি ফারুক মাস্টারও একই প্রতিক্রিয়া জানিয়েছেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “সময় টিভির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এই হামলার ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/