• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভাঙচুর, লুট

বরিশাল প্রতিনিধি / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে নগরের ফকিরবাড়ি সড়কে অবস্থিত কার্যালয়ে ভাঙচুর করা হয়। ভাড়াসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়ির মালিকপক্ষ ভাঙচুর করেছে বলে দলের নেতা–কর্মীদের অভিযোগ।

দোতলা টিনশেড বাড়িটির নিচতলায় ওয়ার্কার্স পার্টির পাশাপাশি ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, জাতীয় শ্রমিক ফেডারেশন এবং দ্বিতীয় তলায় গণশিল্পী সংস্থার কার্যক্রম চলে আসছে।

ওয়ার্কার্স পার্টির দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটির মালিক বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক ও ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজামুল হক আত্মগোপনে থাকায় ভাড়া বিকাশ বা নগদের মাধ্যমে বিভিন্ন নম্বরে পরিশোধ করা হতো। সর্বশেষ এক মাসের ভাড়া পরিশোধ করা সম্ভব হয়নি। এ অজুহাতে কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে বলে ওয়ার্কার্স পার্টির নেতারা অভিযোগ করেছেন। তাঁদের দাবি, বাড়ির মালিক নিজামুল হকের ছেলে মো. তামিম কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বৃহস্পতিবার সকাল আটটার দিকে অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ের দোতলার একটি অংশ ভাঙচুর করেন। এ সময় নিচতলার চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় এবং একটি স্ট্যান্ড ফ্যান, একটি সিলিং ফ্যানসহ কিছু মালামাল নিয়ে যান তাঁরা। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/