• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি – ‘সময় ফুরিয়ে আসছে’

সময় ডট কম ডেস্ক রিপোর্ট / ১৪১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য ইরানের হাতে সময় খুব বেশি নেই বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, “সময় ফুরিয়ে আসছে”।

পারস্য উপসাগর এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রক্রিয়ার মাঝেই তিনি এ হুঁশিয়ারি দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনীর একটি বহর বিপুল শক্তি ও দৃঢ় উদ্দেশ্য নিয়ে দ্রুতগতিতে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি যেকোনো সময় ঘুরে যেতে পারে। ফলে ইরানের হাতে সময় সীমিত।

এর জবাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন জানায়, পারস্পরিক সম্মান ও স্বার্থ বিবেচনায় তেহরান আলোচনায় বসতে রাজি আছে। তবে ইরানের ওপর কোনোভাবে চাপ প্রয়োগ করা হলে ইরান আত্মরক্ষার জন্য দৃঢ় অবস্থান নেবে এবং নজিরবিহীনভাবে তার জবাব দেবে বলেও সতর্ক করা হয়।

ইরান বরাবর-ই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। পাশাপাশি, তারা বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/