• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, দম্পতি গ্রেফতার

প্রতিনিধি / ২৫০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আন্ধারমানিক এলাকার বাসিন্দা সজিব (২৫) ও তার স্ত্রী হিরা মনি (২৮)।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণের এ চক্রের সঙ্গে সজিবের মা-ও জড়িত।

স্থানীয়রা জানান, ওই দম্পতি বিভিন্ন সময় প্রেমের ফাঁদে ফেলে যুবকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে যুবকদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, ‘আমার বাসা মঠবাড়িয়া সরকারি কলেজের পেছনে। ২০২৩ সালে সজিব ও তার মা আমাকে  ব্লাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। স্থানীয়দের সহয়তায় আমার রক্ষা হয়। ’

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/