• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

বাকেরগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে আহত

বাকেরগঞ্জ প্রতিনিধি / ২৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে আহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারকাঠি গ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭ টায় কলসকাঠী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ভান্ডারকাটি গ্রামের হৃদয়, রুবেল নাঈম শরীফ, মোরসালিন সহ একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। শনিবার রাতে কয়েকজন সচেতন ব্যক্তি তাদের মাদক সেবনে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ওই ঘটনার জেরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আজ সকালে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

হামলায় মো: আনোয়ার মৃধা, মো: রোকন মৃধা,মো: রাসেল মৃধা তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহের রানা বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/