• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

হাদির হত্যাকারীর অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে

নিজস্ব প্রতিবেদক / ২৫২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হাদির হত্যাকারীর অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছিলো তাদের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকার কথা জানিয়েছে পুলিশ। তবে ঘটনাটির গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে জানিয়ে পুলিশ বলছে যে যাদের নাম এসেছে তাদের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, সন্দেহভাজন আসামী বর্ডার পার হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

“অনেক সময় অপরাধীরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থান গোপন করার প্র্রয়াস চালায়। এটা তেমন প্রচেষ্টা হতে পারে। দেশের ভেতরে কোথায় আছে সে বিষয়ে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। দেশের ভেতরে কোথাও আছে কি-না, থাকলে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চলমান আছে,” বলছিলেন তিনি।

সচিবালয়ে এই যৌথ সংবাদ সম্মেলনে এসে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বিজিবির পক্ষ থেকে হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি ফয়সালকে ধরার বিষয়ে তাদের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন।

এতে বিভিন্ন বাহিনী এ বিষয়ে তারা যেসব কর্মকান্ড পরিচালনা করেছে সেগুলোর বিবরণ দিয়েছেন।

এর আগে শনিবার শাহবাগের সমাবেশ থেকে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলো ইনকিলাব মঞ্চ।

এদিকে, আজ রাতে ইনকিলাব মঞ্চ তাদের দুই দফা দাবি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।

আজ রবিবার ফেসবুকে দেয়া পোস্টে সংগঠনটি বলেছে, “দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবীর ১ দফাও মানা হয় নাই।স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয় নাই”।

এই প্রেক্ষাপটে পরবর্তী কর্মসূচী ও দাবী নিয়ে কাল সংবাদ সম্মেলন ডাকার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি।

পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান তিনি।

শনিবার জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

2 responses to “হাদির হত্যাকারীর অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে”

  1. এম এইচ তালুকদার মিলন says:

    mhmilon75@gmail.com
    যেখানে প্রশাসনের কাছে নির্দিষ্টভাবে কিছু নাই, সেখানে ভারতের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালিয়ে হামলা অগ্নি সংযোগ এগুলো কি পরিকল্পিত।

  2. এম এইচ তালুকদার মিলন says:

    যেখানে প্রশাসনের কাছে নির্দিষ্টভাবে কিছু নাই, সেখানে ভারতের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালিয়ে হামলা অগ্নি সংযোগ এগুলো কি পরিকল্পিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/