• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

‘চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন সেটি হয়ে যাবে মবোক্রেসি’, সংবাদপত্রে হামলার বিষয়ে সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

  • বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পত্রিকা সমাজের দর্পণ, কিন্তু এখন বলা যায় এ মুহুর্তে সমাজের সেই দপর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।

“বেশ কিছুদিন ধরে গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে হামলা করতে দেখেছি। অনুমান করা উচিত ছিলো। কিছু স্থাপনায়, কিছু ঠিকানায় যেভাবে মবোক্রেসিকে এলাউ করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা চেয়েছিলাম ডেমোক্রসি, কিন্তু সেটি কেন হয়ে যাবে মবোক্রেসি? তাকে কেন লালন করা হবে?” প্রশ্ন তোলেন মি. আহমদ।

তিনি রোববার ঢাকায় সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলছিলেন।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় ফেরা উপলক্ষ্যে ওই অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। ২০০৮ সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা মি. রহমানের বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে— যাকে বলি বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড, এ রকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার”।

তিনি বলেন, এ ঘটনায় সরকারের দায়িত্ব ছিলো বেশি, কারণ এমন প্রেডিকশন অনুমান ইন্টিলিজেন্স রিপোর্টে থাকে।

“আমরাও জেনেছি সেই ইন্টিলিজেন্স রিপোর্ট। কিন্তু সেটা আমলে নেয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও এক দেড় ঘন্টা পর কেন রেসপন্স হলো?”

“নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব যারা নিয়েছেন, এ জায়গায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমি সরকারের দুর্বলতার দিকে ইঙ্গিত করছি। এগুলো কঠোর হাতে দমন করা উচিত ছিলো”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/