• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক / ১৮১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ছায়ানট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরা।

শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ছায়ানট ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে গানে গানে প্রতিবাদ জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

‘ওসমান হাদির খুনিদের বিচার চাই’, ‘পত্রিকা-বিদ্যালয়ে আগুন নয়’, ‘শিশুরা কাঁদছে, বিদ্যালয়ে আগুনে বই পুড়ছে’, ‘ছায়ানটে হামলা কেন?’ এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে ছিল শিক্ষক, শিক্ষার্থীদের।

এর আগে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সিসি ফুটেজ দেখে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেন তিনি।

গতরাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়।

হামলার পর রাত সাড়ে তিনটার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায়, ভবনটিতে পরিচালিত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার কথা বলা হয়েছে।

প্ল্যাকার্ড হাতে ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থীরা

ছবির উৎস,SALMAN

ছবির ক্যাপশান,প্ল্যাকার্ড হাতে ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/