• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

হাদির মৃত্যুর খবরে শাহবাগে জড়ো হয়েছেন অনেকে, চলছে বিক্ষোভ মিছিল।হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে ঢাকার শাহবাগে সমবেত হয়েছেন তার সমর্থকেরা।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি মারা গেছেন বলে জানা যায়।

এরপরই শাহবাগে জড়ো হতে থাকেন হাদির সমর্থকরা। একটি বিক্ষোভ মিছিল বের করেছেন সমবেতরা। শাহবাগ থেকে বাংলামোটরের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন তারা। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

হাদির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি তুলছেন তারা।

গত শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই বাংলাদেশে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।

জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি।

গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়।

তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অর্ন্তবর্তী সরকার।

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আগামী শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া শুক্রবার বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে মি. হাদির আত্মার শান্তি কামনা বরে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। সেইসঙ্গে, অন‍্যান‍্য ধর্মীয় উপাসনালয় গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/