• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নাটকে জামায়াত নেতাদের বাধা

নিজস্ব প্রতিবেদক / ১৬০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

  1. বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নাটকে জামায়াত নেতাদের বাধা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চস্থ ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ শীর্ষক নাটকে বাধা দিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। নাটকে নারী নির্যাতনের দৃশ্যে রাজাকারের চরিত্রে পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করাকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ আখ্যা দিয়ে আপত্তি তোলেন জামায়াত নেতারা।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও গতকাল রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে কলেজ মাঠে সকালে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধের একটি নাটক মঞ্চস্থ করা হয়। কলেজের ১২ থেকে ১৫ শিক্ষার্থী এতে অংশ নেন। নাটকে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যের ঘটনার চিত্র তুলে ধরা হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করায় ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে’ এমন অভিযোগ এনে মঞ্চে আপত্তি জানান উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম ও পৌর আমির আবুল খায়ের। তাঁরা কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিনের কাছে এর ব্যাখ্যা চান।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তখন সেখানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন, রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) লিটন দেওয়ানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও ও ওসির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/