• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

মাগুরা-১ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মাগুরা প্রতিনিধি / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মাগুরা-১ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরার শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মাগুরার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুতুবুল্লাহ।

কুতুবুল্লাহর সঙ্গে থাকা একান্ত সহকারী মিটুল হোসেন গণমাধ্যমকে বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনি এলাকায় ফেরার পথে ডিবি পুলিশের পরিচয় দেয়া কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে কুতুবুল্লাহ হোসেন মিয়াকে নিয়ে যান। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানতে পেরেছি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, ‘নাশকতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাকে সোমবার নতুন বাজারে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাগুরা-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে শ্রীপুর যাচ্ছিলেন। এ সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় সপর্দ করে। দুপুরেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

মাগুরায় আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে সোমবার মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/