• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

অস্ট্রেলিয়ায় দুই হামলাকারী পাকিস্তানি বংশভুত বাবা ও ছেলে, বলছে পুলিশ

ডেস্ক রিপোর্ট / ২১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ার পুলিশ বলেছে, ইহুদি একটি উৎসবকে লক্ষ্য করে সিডনির বন্ডাই বিচে গুলি চালিয়ে যারা ১৫ জনকে হত্যা করেছে, তারা ছিল পাকিস্তানি বংশভুত বাবা ও ছেলে।

এর মধ্যে ৫০ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন এবং তিনি একটি ‘গান ক্লাবের’ সদস্য। তার অস্ত্র রাখার লাইসেন্স ছিলো। অন্যদিকে তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তবে তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি-না সে বিষয়ে পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন নিউ সাউথ ওয়েলস পুলিশের সংবাদ সম্মেলনে পরিষ্কার করে কিছু বলেননি।

রবিবার বন্ডাই বিচে দুই বন্দুকধারীর গুলিতে দশ বছর বয়সী একটি মেয়েসহ মোট পনের জন মারা গেছে, যাদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

পুলিশ বলছে, বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন শুরু উপলক্ষ্যে চলা অনুষ্ঠানে হামলাটি হয়েছে এবং তারা এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হামলাকে সম্পূর্ণ নৃশংস ঘটনা উল্লেখ করে বলেছেন, এতে ইহুদি সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং এর সাথে কথা বলে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বলে স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইহুদি বিদ্বেষের সাথে কোনো ধরনের আপোষ হতে পারে না- একে অবশ্যই মোকাবেলা ও পরাজিত করতে হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/