• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক / ২১৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

সোমবার দুপুর সোয়া একটার দিকে ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ঢাকার এভারকেয়ার হাসপাতাল  থেকে রওয়ানা হয় বিমানবন্দরের উদ্দ্যেশে।

ঠিক দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে সেটি পৌঁছায় বিমানবন্দরে। পরে তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে।

এর আগেই ওসমান হাদিকে নিতে বেলা সাড়ে এগারোটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় ঢাকার বিমানবন্দরে। তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।

এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওসমান হাদিকে সোমবারই নেওয়া হবে সিঙ্গাপুরে।

আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি।


আপনার মতামত লিখুন :

One response to “উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি”

  1. BD insiders says:

    একটা চিহ্নিত উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী সন্ত্রাসী কে রাষ্ট্রের অর্থায়নে চিকিৎসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/