• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ২০১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার মধ্যরাতের পর আরিয়ান আহমেদ নামের এক ব্যক্তি এই অভিযোগটি দাখিল করেন। তিনি জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক।

ওই অভিযোগে আরো যে দুই জনের নাম রয়েছে, তাঁরা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ দিলেও সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বিবিসি বাংলাকে বলেন, “আমরা একটা অভিযোগ পেয়েছি। এটা নিয়ে কাজ করছি আমরা। স্যারদের সাথে পরামর্শ করে এটা নিয়ে সিদ্ধান্ত নেবো আমরা”।

তিনি জানান, রাত আড়াইটার পর এই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের পাঁচই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।

এর আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/