• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

‘শান্তিচুক্তি’ ভেঙে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

প্রতিনিধি / ২৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

কোনো ধরনের বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে ‘শান্তিচুক্তি’ করার ঠিক এক মাসের মাথায় আবারো সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ এবং ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

আইডিয়াল কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ থেকে সংঘর্ষের সূত্রপাত বলে সাংবাদিকদের জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।

সংঘর্ষ চলাকালে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য যে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়াতে দেখা যায় ঢাকা কলেজ এবং ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের।

সেজন্য পুলিশের উদ্যোগে বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে গত নয়ই নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মৌখিকভাবে ‘শান্তি চুক্তি’ করেন।

কিন্তু ওই ঘটনার ঠিক এক মাসের মাথায় তারা আবারও সংঘর্ষে জড়ালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/