• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

আগেধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট / ২১২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুনামগঞ্জ – ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামের এক আইনজীবী মামলাটির আবেদন করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

পরে সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে(ডিবি) মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

এরই মধ্যে নিজের ফেসবুক পেইজে এই মামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন শিশির মনির।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি ‘ডিএসএন’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনির মন্তব্য করেন ‘রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’।

বাদীর অভিযোগ, তিনি রাজনৈতিক ফায়দা হাসিল করতে এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের উক্তি সরাসরি ধর্মীয় বিশ্বাসে আঘাতের শামিল এবং তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস বলে মামলার আবেদনে উল্লেখ করেছেন বাদী।

একইসাথে শিশির মনিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও জানিয়েছেন বাদী।

এরই মধ্যে নিজের ফেসবুক পেইজে এই মামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন শিশির মনির।

মি. মনিরের নিজের আইনজীবী চেম্বার ল ল্যাবের প্যাডে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান তিনি।

এতে বলা হয়েছে, মামলার বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সকলেই একটি রাজনৈতিক দলের কর্মী।

মি. মনির বিবৃতিতে লিখেছেন, মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ

অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।

উপযুক্ত আদালতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন মি. মনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/