• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

দিল্লি পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ডেস্ক রিপোর্ট / ১৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সফরে ভারতে এসে পৌঁছিয়েছেন। দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এলেন।

আগামীকাল শুক্রবার তার সঙ্গে প্রধানমন্ত্রী মি. মোদীর বৈঠক নির্ধারিত হয়ে আছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট মন্ত্রণালয়। সেই বৈঠকের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মি. পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি ভবনে।

ভারত আর রাশিয়া দুই দেশই বছরে একবার করে শীর্ষ সম্মেলনে মিলিত হয়। এবারের সম্মেলনটি হচ্ছে দিল্লির হায়দরাবাদ হাউসে।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে ‌এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

বিমানঘাঁটিতে পুতিনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী

ছবির উৎস,ANI

ছবির ক্যাপশান,বিমানঘাঁটিতে পুতিনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী

পুতিনকে আলিঙ্গন করে স্বাগত জানান মি. মোদী

ছবির উৎস,Reuters

ছবির ক্যাপশান,পুতিনকে আলিঙ্গন করে স্বাগত জানান মি. মোদী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/