• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

প্লট না নিলেই টিউলিপ সিদ্দিকীকে সাজা দেবার কারন ব্যাখ্যা করলেন আদালত।

ডেস্ক রিপোর্ট / ১৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং বর্তমান ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতির মামলায় কেন দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত তা রায়ে ব্যাখ্যা করা হয়েছে।

একইসাথে, প্লট গ্রহীতা তার মা শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাকি ১৪ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম।

এই মামলার অভিযোগে টিউলিপ সিদ্দিক নিজে প্লট না নিলেও মা শেখ রেহানাকে প্লট পাইয়ে দিতে তার ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এই রায়ের পর এক প্রতিক্রিয়ায় মিজ সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

বৃটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেছেন, পুরো বিচার প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ ছিল।

তিনি বিবিসিকে বলেছেন, তার কাছে এই মামলার বিষয়ে কোনো সমন বা অভিযোগ পত্র পাঠানো হয়নি, বাংলাদেশি কোনো কর্তৃপক্ষের কেউ তার সাথে কখনো যোগাযোগও করেনি।

তার দল যুক্তরাজ্যের লেবার পার্টিও বলেছে, তারা এই বিচারকে স্বীকৃতি দেয় না কারণ মিজ সিদ্দিককে আইনগতভাবে ন্যায়বিচার পাওয়ার সুযোগ দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/