• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

ইমরান খানের বিষয়ে সত্য লুকানো হচ্ছে অভিযোগ পরিবারের।

ডেস্ক রিপোর্ট / ১৬০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ ‘সত্য লুকাচ্ছে’ বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন, তিন সপ্তাহের বেশি সময় ধরে মি. খানের সঙ্গে তার স্বজন ও দলীয় কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হচ্ছে। এমনকি তিনি মারা গেছেন, এমন গুজবও ছড়াতে দেখা গেছে।

যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে, মি. খান সুস্থ আছেন। কিন্তু কয়েক সপ্তাহ কথা না হওয়ায় বাবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মি. খানের ছেলেরা।

“আপনার বাবা নিরাপদ, আহত, এমনকি বেঁচে আছেন কি-না তা না জানা এক ধরণের মানসিক নির্যাতন,” রয়টার্সকে বলেন ইমরান খানের ছেলে কাসিম খান।

“তার অবস্থা সম্পর্কে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। আমাদের সবচেয়ে বড় ভয় হলো, আমাদের কাছ থেকে এমন কিছু লুকানো হচ্ছে যা অপরিবর্তনীয়,” বলেন কাসিম খান।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা বারবার ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে তার সঙ্গেে দেখা করতে দেওয়ার অনুমতি চেয়েছে, কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে, ইমরান খান সুস্থ আছেন এবং অন্য কোনো কারাগারে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে তারা অবগত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/