• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

মেডিকেল বোর্ড মনে করলে খালেদা জিয়া কে যথা সময়ে বিদেশে নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক / ২২৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

‘মেডিকেল বোর্ড মনে করলে যথাযথ সময়ে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে’

এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

ছবির উৎস,Tajnur Islam

ছবির ক্যাপশান,এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড কাজ করছে এবং তাকে দেখতে আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংকালে এক প্রশ্নের তিনি বলেন, “উনাকে দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন”।

“দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল মনে হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে”।

বিদেশ নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে— রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই”।

গত ২৩শে নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭শে নভেম্বর থেকে তিনি এই হাসপাতালের সিসিইউতে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/