• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত এডিসি সুমন রেজা

প্রতিনিধি / ২৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা কারওয়ান বাজার সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল সকালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে আটক করতে গেলে সে মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে। এ সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে গাড়িতে আসা এডিসি সুমন রেজা নেমে ছিনতাইকারীকে আটক করার চেষ্টা করেন।

ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

তালেবুর রহমান আরও বলেন, “মহানগরবাসীর জান-মালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন মো. সুমন রেজা। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সকলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/