• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

বরগুনায় হাতকড়া খুলে পালিয়ে গেলেন আসামি

প্রতিনিধি / ২২০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বরগুনার পারিবারিক মামলার আসামি কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজতে থাকা আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান।

রোববার (০৩ আগস্ট) বিকেলে পৌনে ৪টার সময় আসামিদের কারাগারে নেওয়ার সময় জজ কোর্টের প্রধান ফটকের সামনে থেকে প্রিজনভ্যানে ওঠানোর সময় হাতকড়ার ভেতর থেকে হাত বের করে পালিয়ে যায়।

পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে পারিবারিক ডিক্রি মোকদ্দমা করে ২০১৮ সালে।

জানা গেছে, পারিবারিক আদালতের মামলায় মোকদ্দমার বিবাদী আল আমিনের বিরুদ্ধে ডিক্রিদানের নির্দেশ দেওয়া হয়। আল আমিন আদালতের আদেশের বিপরীতে পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গতকাল শনিবার বরগুনা পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বরগুনা সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান  বলেন, কারাগারে নেওয়ার সময় হাত চিকন থাকায় হাতকড়া খুলে এক আসামি পালিয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ তাকে খুঁজছে। এ বিষয়ে আমাদের কোনো কর্তব্য পালনের অবহেলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/