• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ধরা পড়লেন মাওলানা মিরাজ আহমেদ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

বরিশালে মাছের ঘের মালিক কর্তৃক মাথার চুল কেটে কর্মচারীকে নি’র্যা’ত’ন

নিজস্ব প্রতিবেদক / ১৬২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

বরিশালে মাছের ঘের মালিক কর্তৃক মাথার চুল কেটে কর্মচারীকে নি’র্যা’ত’ন

বরিশালের আগৈলঝাড়ায় মাদক সম্পৃক্ততার অভিযোগে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে শেখর বসু নামে এক মাছ ঘেরের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার (১ মার্চ) সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ভুক্তভোগী কর্মচারী নারায়ন হালদার থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
নারায়ন হালদার বলেন, ঘের মালিক শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। শেখর বসু জেল থেকে ছাড়া পেয়ে আমাকে সন্দেহ করে তার ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। মারধরে আমি অসুস্থ হয়ে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর আমার মুখে প্রসাব করে দেয়। পরে তার মায়ের কথায় আমাকে ছেড়ে দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় এখনও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে মামলা দায়ের করেছি।
আগৈলঝাড়া থানার ওসি সুশংকর মল্লিক বলেন, কর্মচারীকে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেখর বসুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুরো ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শেখর বসু ১২ দিন হাজতবাসের পর গত ২২ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/