বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের দোয়ারিকা এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে যাত্রীবাহী দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের ১০ জন যাত্রী।
নিহত ইসলাম পরিবহনের চালক।
গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা প্রান্তের নতুনহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) অতিক্রমকালে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইসলাম পরিবহনের চালক নিহত ও উভয় পরিবহনের ১০ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনায় বাস দুটি মহাসড়কের ওপরে আটকে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত দশটার দিকে যানচলাচল স্বাভাবিক করেন।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে। এরমধ্যে একজনকে মৃত্য অবস্থায় আনা হয়। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
https://slotbet.online/