• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। মুন্সীগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাত্রীকে যৌন নির্যাতন,মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিলে স্থানীয়রা ইরান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগ্রাসনবিরোধী চুক্তি করতে চায় সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের বাকেরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝালকাঠির সেই বিতর্কিত দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরকে হাজীগঞ্জে ঘেরাও, বাথরুমে আশ্রয় নিয়ে রক্ষা বাকেরগঞ্জে ঔষধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত

বরিশাল আবাসিক হোটেল থেকে ‘সম্পাদক পুত্র’ আটক

নিজস্ব প্রতিবেদক / ১০২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল আবাসিক হোটেল থেকে ‘সম্পাদক পুত্র’ আটক

বরিশাল নগরীর আবাসিক হোটেল পপুলার থেকে নারীসহ প্রবেশের পর আর্থিক লেনদেন ও মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জের ধরে জাহিদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আটক যুবক নিজেকে বরিশাল ক্রাইম পত্রিকার সম্পাদক শাহ আলম শাহ’র ছেলে বলে জানিয়েছে।
হোটেল সূত্রে জানা গেছে, রাতভর নারী নিয়ে অবস্থানের পর সকালে বিল ও মোবাইল ফোন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন জাহিদ। একপর্যায়ে হোটেল স্টাফ শাহিনের সঙ্গে বাকবিতণ্ডা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় হোটেল স্টাফ শাহিন ফোন নিয়ে বাহিরে চলে যায় এবং হোটেলের বিল পরিশোধ করে মোবাইল নিতে বলেন। পরক্ষনে জাহিদের পিতা শাহ আলম শাহ খবর পেয়ে সু-চতুর সম্পাদক নলছিটি থানায় একটি জিডি করেন এবং সেটির কপি নিয়ে হাজির হয় বরিশাল কোতয়ালী মডেল থানায়। থানার ওসি এবং স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিম উদ্দিনের নেতৃত্বে এএসআই বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাহিদকে আটক করে ফাঁড়িতে নেওয়া হয়। সূত্র জানায়, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। পরে বিষয়টি বরিশাল কোতয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
রাত প্রায় ১২টার দিকে বরিশাল ক্রাইম পত্রিকার সম্পাদক পরিচয়ে শাহ আলম শাহ ফাঁড়িতে উপস্থিত হয়ে ছেলেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন জানা যায়,আটকের দিনই (২৪ ফেব্রুয়ার ) ঝালকাঠির নলছিটি থানায় জাহিদকে (জিডিতে উল্লেখিত নাম: মোঃ জিহাদুল ইসলাম (২০) নিখোঁজ দেখিয়ে একটি জিডি নং: ৯১৮ করা হয়েছে। জিডিতে আবেদনকারী হিসেবে এইচ এম শাহআলম শাহ উল্লেখ করেন, তার ছেলে ২৩/০২/২০২৬ তারিখ দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি, ব্যবহৃত একাধিক মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ ব্যক্তির বর্ণনায় গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুঃ ৫ ফুট ৭ ইঞ্চি, পরনে পাঞ্জাবি ও বরিশাল ক্রাইম পত্রিকার কার্ড ও প্রেস লেখা একটি কটি ছিল বলে উল্লেখ করা হয়।
সচেতন মহলের দাবি, যে সময়ে জিডিতে নিখোঁজ দেখানো হয়, সে সময়ই জাহিদ বরিশালে অবস্থান করছিলেন এবং পরে হোটেল পপুলার থেকে আটক হন।
সাংবাদিক মহলে বিতর্কের কেন্দ্রবিন্দুতেও রয়েছে জাহিদের পিতা এইচ এম শাহ আলমের নাম। স্থানীয় সাংবাদিক মহলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, পত্রিকার পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন শাহ আলম শাহ, নাম মাত্র পত্রিকা মাঝে মধ্যে ছাপা হলেও তথাকথিত, ভুঁইফোড় অপেশাদারদের অর্থের বিনিমনে ৫ শতাধিক আইডি কার্ড বিক্রি করেছে এই শাহ আলম শাহ।
বরিশাল কোতয়ালী মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন-উল-ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জিডির তথ্য ও আটকের ঘটনার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/