• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা হোলি আর্টিজানের এক দশক, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? সাইপ্রাসের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সেনজেন সদস্যপদ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাকেরগঞ্জে বিএনপির বিজয়ী প্রার্থী ফুল নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে

বাকেরগঞ্জ প্রতিনিধি / ১৬১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাকেরগঞ্জে বিএনপির বিজয়ী প্রার্থী ফুল নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির প্রার্থী আবুল হোসেন খান। নির্বাচনের পর এমন উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মাহমুদ নবীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৩২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি প্রার্থী আবুল হোসেন খান। ফলাফল ঘোষণার পর এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা গেলেও রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
শুক্রবার জুমার নামাজের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুলের তোড়া হাতে মাওলানা মাহমুদ নবীর বাসভবনে যান আবুল হোসেন খান। সেখানে দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয় এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান বলেন, নির্বাচনের আগ থেকেই আমি বলে আসছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও সব রাজনৈতিক মতের মানুষকে নিয়ে আমরা দেশ গড়তে চাই। তাই বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিতেই প্রথমে পরাজিত প্রার্থীর বাসায় এসেছি।
পৌর বিএনপির সভাপতি নাছির জোম্মাদার বলেন, বিষয়টি ইতিবাচক চিন্তা থেকেই করা হয়েছে। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, তবে নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিযোগিতা ধরে রাখা ঠিক নয়। এ চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহবদ্দিন তালুকদার শাহিন বলেন, ২০২৪ সালের বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে, আমরাও পরিবর্তন চাই।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির জোম্মাদার, সাধারণ সম্পাদক শাহবদ্দিন তালুকদার শাহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফিরোজ আলম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ দুই দলের অর্ধশতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে জামায়াতের নেতাকর্মীরাও ঘটনাটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানা গেছে। স্থানীয়দের মতে, নির্বাচনের পর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন সৌজন্য সাক্ষাৎ এলাকায় রাজনৈতিক সহনশীলতা বাড়াতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/