• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে? শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ পরপর দু’টি বোমা উদ্ধারের মধ্যেই পুলিশের সতর্কতা জারি, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ জাতিসংঘের নিহতের তালিকায় পাবনার রাফির নাম, ভিডিও বার্তায় নিজেকে জীবিত দাবি মির্জাগঞ্জে আওয়ামিলীগ নেতার বাড়ি ভেংগে দিলেন সংসদ আলতাফ হোসেন চৌধুরী মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সতর্কবার্তা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পিলারের নিচে মাটি কেটে নেওয়ার পর এবার যন্ত্রাংশ চুরির মহোৎসব, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-৮ আসনসহ তিনটি আসনের ভোট স্থগিত চায় জামায়াতসহ ১১ দলীয় জোট

সময় ডেস্ক রিপোর্ট / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়রপুর-২ এই তিনটি আসনের অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।

আজ বিকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

এই তিন আসনের বিষয়ে তারা ইসি’র দৃষ্টি আকর্ষণ করেছে উল্লেখ করে তিনি বলেন, “কারণ এসবের বেশিরভাগ কেন্দ্রেই ভোট হতে পারেনি। নির্ভয়ে ভোটাররা উপস্থিত হতে পারেন নাই।”

জামায়াতে ইসলামীর এই প্রতিনিধি দল জানিয়েছে যে সারা দেশে যেসব অনিয়মের খবর পেয়েছেন তারা, তার একটি তালিকা তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে।

জামায়াতের অভিযোগ — গোপালপুরের অধিকাংশ কেন্দ্র থেকে জামায়াতে ইসলামীর এজেন্ট বের করে দেওয়া হয়েছে; নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে; ঝালকাঠী ও বরগুনার পাথরঘাটায় সমস্যা হয়েছে; শরীয়তপুরের বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে, এজেন্ট বের করে দিয়েছে; ১১-দলীয় নেতা, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুর গাড়ি বহরে হামলা হয়েছে; পটুয়াখালীর মির্জাগঞ্জে সমস্যা হয়েছে; সিল মারা, জাল ভোট, ভয়-ভীতি দেখানোর অভিযোগও বিভিন্ন জায়গা থেকে আছে।

“ওই আসনগুলোতে এখনও ভোট চলছে। কিন্তু এখনও এগুলোতে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আশা করছি, ওনারা পদক্ষেপ নিবেন যাতে পরিচ্ছন্ন ফলাফল জাতির সামনে আসে। এই বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/