• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচনে অর্থ লেনদেনের অভিযোগ বন্ধে ইসি কী করছে? বরিশালের মেহেন্দিগঞ্জে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর অভিযোগ বরিশাল বিভাগে দুর্গম ১৩ উপজেলা, অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ ময়মনসিংহে দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, নামিয়ে রাখা হয় শাটার গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি নেত্রকোনার চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ বরিশালের ছয়টি আসনে ধানের শীষের প্রার্থীর সাথে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ২০২৪ সালের চেয়ে একধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৩ তম। শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা পরিবহন নেই ২৫০ টাকার ভাড়া ৬০০ : ভোট দিতে গিয়ে যেন ‘শাস্তি’ পাচ্ছেন ঘরমুখো মানুষ

বরিশালের ছয়টি আসনে ধানের শীষের প্রার্থীর সাথে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা

বরিশাল প্রতিনিধি / ৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালের ছয়টি আসনে ধানের শীষের প্রার্থীর সাথে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা

বরিশাল প্রতিনিধিঃবরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রচার-প্রচারণার নির্বাচনী মাঠ চষে বেরাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন সংসদীয় এলাকার ভোটারদের দেওয়া তথ্যানুযায়ী বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে ছয়টি আসনেই ধানের শীষ প্রতীকের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে লড়াই করতে হবে বাকি ৩০ জন প্রার্থীকে। যদিও মনোনয়নপ্রাপ্ত বিএনপির হেভিওয়েট প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।
এরই ধারাবাহিকতায় রাজনীতির মাঠে শক্ত অবস্থানে থাকা বিএনপির সাথে প্রতিদ্বন্ধিতা করতে কৌশলে এগোচ্ছে অন্য দলগুলোর প্রার্থীরা।
বিভাগীয় সদর দপ্তর, বরিশাল শহর ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ (সদর) আসন বরাবরের মতো এবারও আলোচনার শীর্ষে রয়েছে। এ আসনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পঞ্চমবারের মতো বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তার (সরোয়ার) প্রতিদ্বন্ধি হয়ে চরমোনাই পীরের ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম এ আসনে বেশ শক্ত অবস্থানে রয়েছেন।
জোটে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের আসন হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। এছাড়াও ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন ভোটারের এ আসনে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তী প্রার্থী হয়েছেন। এর বাহিরে থাকা জাতীয় পার্টিসহ বাকি তিন প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় মাঠে তেমন সরব ভূমিকায় দেখা যায়নি।
অপরদিকে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন এম জহির উদ্দিন স্বপন। আর এ আসনে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী, জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী সেরনিয়াবাত সেকান্দার আলী ও ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
যদিও আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের হিসেব খসে সাধারণ ভোটাররা বলছেন, ৩ লাখ ২৮ হাজার ২শ’ জন ভোটারের এ আসনের পাঁচজন প্রার্থীর মধ্যে জহির উদ্দিন স্বপনের সাথে মুল ভোটযুদ্ধ হবে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের।
বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে তৃতীয়বার মনোনয়ন পেয়েছেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এবারের হেভিওয়েট বিএনপির এ প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতা করতে হবে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আবদুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীনসহ সাত জনকে। যদিও ৩ লাখ ৮০ হাজার ৪৯৬ ভোটারের এ আসন থেকে এরইমধ্যে জাসদের আবুল কালাম আজাদ ও এনপিপির সাহেব আলী সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বরিশাল মহানগরের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবরের প্রার্থীতা প্রত্যাহার করে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সমর্থন দেওয়া হয়েছে। জামায়াতের সমর্থনে ফুয়াদ বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। তবে ৩ লাখ ২৭ হাজার ৮৯৫ ভোটারের এ আসনে বিএনপি, এবি পার্টির পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী (বর্তমানে কারাগারে থাকা) বেশ শক্ত অবস্থানে রয়েছে। তিনবারের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু কারাগারে থাকলেও তার মেয়ে ও সহকর্মীরা প্রচার-প্রচারণার সাধারণ ভোটারদের মনজয় করে নিয়েছেন। ভোটাররা বলছেন, ছয়জন প্রার্থীর মধ্যে মূলত বিএনপির সাথে ভোটের লড়াই হবে এবি পার্টি ও জাতীয় পার্টির প্রার্থীর।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানকে প্রার্থী করেছে বিএনপি। এখানে পাঁচজন প্রার্থীর মধ্যে মূলত বিএনপির সাথে এ আসনে প্রতিদ্বন্ধিতায় শক্ত অবস্থানে রয়েছেন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এছাড়া ৪ লাখ ১৭ হাজার ৫৪ ভোটারের এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব, চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ এছহাক আবুল খায়ের নির্বাচনী মাঠে রয়েছেন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান। ৩ লাখ ১০ হাজার ৪৯৭ ভোটারের এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামীর মাওলানা মাহমুদুন্নবীসহ পাঁচজন প্রার্থীকে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/